কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট কন্ট্রোল রুম থেকে এ ঘোষণা দেওয়া হয়।বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীপথে ঝড়ো হাওয়া ও প্রতিকূ...