গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমজমাট হয়ে উঠেছে লক্ষ্মী প্রতিমা বিক্রির হাট। বিজয়া দশমীর পরের দিন থেকে উপজেলার ঘাঘর, কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াৃগ্রাম, চৌধুরীরহাট, কলাবাড়ি, রামশীল, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড়, হিরণসহ প্রায় ৩০টি স্থানে বসেছে এই লক্ষ্মী প্রতিমা বিক্রির হাট।
সনাতন ধর্মাবলম্বীরা এ সব হাট থেকে পূজার জন্য লক্ষ্মী প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। পঞ্জিকা অনুযায়ী, আগামীকাল বরিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ১০...