শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স আবারও শেয়ারহোল্ডারদের হতাশ করেছে। ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসানে পড়ায় এবারও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে ২০২৪ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি...