পর্নোগ্রাফি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ মামলার পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা।শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।তিনি জানান, গ্রেপ্তার সরোয়ার হোসেন জনি ওরফে মনুর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় ২০২০ সালে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে সাত বছরের সশ্...