বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া। আজ সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা দেশটির দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ এই নতুন অর্থায়ন। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার...