জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুদিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কক্সবাজার পৌঁছাবেন। পরদিন শুক্রবার সকালে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।আজ বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।এতে মন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রটোকল, যাতায়াত, আবাসন ও নিরাপত্তার...