‘কারিগরি ত্রুটি’র কবলে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় যাত্রীরা এবং তাদের আত্মীয়স্বজন এসব দুর্ভোগের কথা জানাচ্ছেন। তবে
বিমান কর্তৃপক্ষ বলছে, কারিগরি ত্রুটি সমাধানের জন্য দুই সদস্যের প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিমানের বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হয়েছে। ফ্লাইটটি গতকাল শনিবার দুপুর ১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে রওনা হয়েছে এবং তা রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়...