কুমিল্লার নাঙ্গলকোটে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জেলা প্রশাসক রোজী আক্তার। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গেলে মূল ফটক তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। কর্মকর্তা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত পরিদর্শন ছাড়াই ফিরে আসতে হয়েছে তাকে। উপজেলা প্রশাসন বলছে, নির্ধারিত সময়ে জেলা প্রশাসক ক্লিনিকে পৌঁছালেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় এবং ক্লিনিকে ঝুলন্ত তালা দেখে কর্মকর্তারা চরম বিব্রত হন।
অভিযোগ রয়েছে, বালিয়াপুর কমিউনিট...