অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইসলামে একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও মানবিক দায়িত্ব। এতে রোগীর মনোবল বৃদ্ধি পায়, তার কষ্ট লাঘব হয় এবং পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়। রাসুলুল্লাহ (সা.) রোগীকে দেখতে গেলে তার জন্য দোয়া করতেন এবং সাহাবিদেরও তা শিক্ষা দিতেন।রোগীকে দেখতে গিয়ে এই দোয়াটি পড়া সুন্নত:لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُউচ্চারণ: লা বা'সা, তাহূরুন ইন শা-আল্লাহ।অর্থ: "কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ, এ অসুস্থতা আপনার জন্য পাপমুক্তি ও পবিত্রতার কারণ হবে।"এই দোয়াটি রাসুলুল্লাহ (সা...