টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করলেই কি বারবার ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে তার ক্যারিয়ার শেষ? দীর্ঘ চার বছর পর ছোট পর্দায় ফিরতে চলা জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তার ক্যারিয়ারের কঠিন দিনগুলো নিয়ে। স্টার প্লাসের নতুন শো ‘সায়োনি’-র মাধ্যমে পর্দায় ফেরার ঠিক আগেই তিনি জানালেন, একসময় তাকে কীভাবে ‘ওভারএক্সপোজড’ বা শেষ হয়ে যাওয়া মুখ হিসেবে দেগে দেওয়া হয়েছিল।মধ্যের এ ৩-৪ বছর কেন পর্দা থেকে উধাও ছিলেন? প্রশ্নের জবাবে রেশমি বলেছেন, ‘আমি ইচ্ছে করেই ব...