শুটিংয়ের বিরতিতে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ উঠেছে। এসব ভিডিও দিয়ে
রিলস তৈরি করে নিজ
নিজ অ্যাকাউন্টে প্রকাশ করছেন শুটিংয়ের সঙ্গে যুক্ত কেউ কেউ। এমনকি
ভিডিও থেকে অর্থ উপার্জনেরও
অভিযোগ করেছেন অভিনেত্রী রেশমা আহমেদ।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ তুলে
ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেশমা
জানান, একটি নাটকের শুটিংয়ে
চরিত্রাভিনেতাদের, বিশেষ করে মা-বাবার
চরিত্রে অভিনয় করা শিল্পীদের অনেকগুলো
দৃশ্যে কাজ করতে হয়।
প্রতিটি দৃশ্যের মাঝখানে তার...