চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত প্রথম সেতু এটি। বলছি, বহুল আলোচিত কালুরঘাট রেলসেতুর কথা। ৯৬ বছর আগে ব্রিটিশদের তৈরি করা এ সেতুটি এখন বয়সের ভারে জরাজীর্ণ। ৪০ বছর ধরেই চলছে জোড়াতালি দিয়ে। ট্রেনের পাশাপাশি এই সেতু দিয়ে চলে সড়কযানও। কক্সবাজার রুটের ভারী ট্রেনের বোঝাও বইতে হচ্ছে সেতুটিকে।
অন্তত দুই দশক আগে বিশেষজ্ঞরা সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে মত দিয়েছিলেন। যেকোনো সময় মানবিক বিপর্যয় ঘটতে পারে— এমন আশঙ্কাও তাদের। আর সেই বাস্তবতায় শুরু হয় নতুন সেতু নির্মাণের আলোচনা।
১৯৯১ থে...