ভারত থেকে আরও ১৮টি রেলওয়ে কোচ বাংলাদেশে আসছে আজ শুক্রবার। দুপুরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো ছেড়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে।রেলওয়ে সূত্র জানিয়েছে, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা প...