সরকারি সফরের দাপ্তরিক সূচি তৈরি করে স্ত্রীকে সঙ্গে নিয়ে পাবনা ও কুষ্টিয়ায় রেলওয়ের স্থাপনা পরিদর্শনের অভিযোগ উঠেছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের বিরুদ্ধে। সরকারি সফরের নামে পারিবারিক ভ্রমণের আয়োজন করা হয়েছে কিনা, তা নিয়ে রেলওয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তুলেছেন প্রশ্ন।তবে সচিবের দাবি, সরকারি সফরের অংশ হিসেবেই পরিদর্শনে গেছেন এবং সরকারি সফরে সপরিবারে যাওয়ার সুযোগ রয়েছে।বৃহস্পতিবার বিকালে পাবনার পাকশী ও ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শনকালে সচিবের সঙ্গে তার স্ত্রী ঢাকা মেডি...