চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ও মেজবান সংস্কৃতির স্বাদ ঢাকায় তুলে ধরতে বিশেষ বুফে ডিনারের আয়োজন করেছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। ‘মেজ্জানত আইয়ুন’ শীর্ষক এ আয়োজন ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হোটেলের তৃতীয় তলায় বাহার মাল্টি-কুইজিন রেস্তোরাঁয় চলবে।আয়োজনে থাকছে চট্টগ্রামের জনপ্রিয় নানা পদ। এর মধ্যে রয়েছে চাটগাঁইয়া আখনি বিরিয়ানি, মেজবান গোশত, লইট্টা শুঁটকি ভুনা, ছুরি শুঁটকি দোপিয়াজা, ভেটকি পাতুরি, ছোলার ডাল ও ভুনা খিচুড়ি। পাশাপাশি থাকছে চাটগাঁইয়া পায়া নল্লি, নারিকেল কোরমা, সরিষা কচুর লতি ও আতপ ভাত।বুফের...