আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আগের মতোই পিছিয়ে বাংলাদেশ। ২২ সূচকের মধ্যে দুর্নীতি ও শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ ১৫টি খারাপ অবস্থায় (রেড জোন)। বাকি সাতটির অবস্থান ভালো (গ্রিন)। এর মধ্যে গত বছরের তুলনায় শুধু ‘সরকারের কার্যকারিতা’য় উন্নতি হয়েছে। এসব তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) মূল্যায়ন প্রতিবেদনে। এটি গত শুক্রবার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এমসিসির মূল্যায়নে কয়েক বছর ধরেই বেশ নাজুক অবস্থায় বাংলাদেশ। এক্ষেত্রে প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, ভ...