রেক্টামে লুকানো ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু, সঙ্গে অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে মোট প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার ও আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই...