ব্র্যাক ব্যাংকের করপোরেট ইন্টারনেট
ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘করপোনেট’ লেনদেনে নতুন মাইলফলক অর্জন করেছে। গত জুন মাসে প্ল্যাটফর্মটিতে
প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা একক মাসে ব্যাংকটির সর্বোচ্চ রেকর্ড।
মূলত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় ডিজিটাল ট্রানজেকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধির
ফলেই এসেছে এ সাফল্য।
মাসিক সাফল্যের ধারাবাহিকতায় চলতি
বছরের প্রথম ছয় মাসে করপোনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে,
যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। প্রথমার্ধে...