কোন পথে ফিরতে চেয়েছিলেন রুদ্র? যে পথ সবার তা কোনোদিনই তার হয়ে ওঠেনি। কবিতায় শব্দ বেছে নেওয়া, বিশ্বাসের গভীর দীক্ষার কাছে নিজেকে সমর্পণ করার মধ্য দিয়ে নিজের সময়ে তিনি পৃথক হয়ে উঠেছিলেনআমার
কেন জানি রুদ্র মুহম্মদ
শহিদুল্লাহর মৃত্যুদিনটা শীতকাল বলে মনে হয়।
চোখ বন্ধ করলে টের
পেতে শুরু করি খুব
ভোরবেলা কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকা ফোনটা
জেগে উঠেছিল ভয়ংকর এক সংবাদ প্রেরণ
করতে। অথচ তার মৃত্যু
হয়েছিল ১৯৯১ সালের জুন
মাসে; আশ্চর্য!
জন্মদিনে
তার চলে যাওয়ার দিনের
দৃশ্যগুলো ভাঙা ভাঙা সাদাকালো
ছবি হয়...