খেলাপি ঋণ আদায় ও সেবার মানোন্নয়নে সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তাদের চলমান দায়িত্বের পাশাপাশি ‘রিলেশনশিপ অফিসার’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৫ জন নির্বাহীকে এ দায়িত্ব প্রদানের মাধ্যমে নতুন এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘ওয়ান অফিসার, ওয়ান সিএল রিকভারি গোল’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, জেনারেল ম্...