একসময় বাংলাদেশের বাজারে থাই কসমেটিকসের আধিপত্য থাকলেও দেশের উৎপাদন সক্ষমতা ও মানোন্নয়নের ফলে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বাংলাদেশি কসমেটিকস এখন থাইল্যান্ডের বাজারে জায়গা করে নিচ্ছে। যা দেশের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।থাইল্যান্ডের স্থানীয় বাজারের পাশাপাশি দেশটির জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম লাজাদা থাইল্যান্ড এবং বিভিন্ন ফার্মেসিতে এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের স্কিন কেয়ার ও কালার কসমেটিকস...