মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।তিনি জানান, শনিবার রিধিকার মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন রিধিকাকে দেখতে ঘটনাস্থলে এলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, ঘটনার সময় রিধিকা তার বন্ধু হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কল...