বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়সূচক গোলের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।স্পেন-আর্জেন্টিনা ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সেই মুহূর্তে ঘরে বসে ম্যাচ দেখছিলেন ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন। স্ত্রী আমান্ডা আরাউহোর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গোল হতেই তিনি উল্লাসে মেতে ওঠেন। মেঝেতে গড়াগড়ি খান, উপুড় হয়ে শুয়ে পড়েন এবং টেলিভিশনের সামনে লাফিয়ে উদ্যাপন করেন।...