একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দ্রুতই দেশে প্রতিষ্ঠিত হবে টেকসই গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন এবং মানবাধিকারে সমৃদ্ধ বাংলাদেশ। যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে।আজ রবিবার দাউদকান্দির রায়পুর কেসি উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও...