তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের বহু জনপ্রিয় সংগীতশিল্পীর গানের সঙ্গী হয়েছেন গিটারবাদক রাসেল খান। সংগীতাঙ্গনের পরিচিত এই শিল্পী আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ডেঙ্গু চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন রাসেল ভাই,আজ সকালে বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক করেছেন,রাসেল ভাই আর নেই।জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান...