বলিউড থেকে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে যুক্ত হলো আরও একটি মেগা প্রজেক্ট। এবার অস্কারজয়ী হলিউড তারকা রাসেল ক্রো-র সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এই বিশ্বসুন্দরী। নিমরোড আন্তাল পরিচালিত নতুন সাই-ফাই অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লুফ্লাই’-এ একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা।আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেডলাইন’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষের দিকেই অস্ট্রেলিয়ার চোখধাঁধানো গোল্ড কোস্টে সিনেমাটির মূল শুটিং শুরু হতে যাচ্ছে।কঙ্গোর দুর্গম অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘ব্লুফ্লাই’-এর...