পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আবাসিক এলাকা) ‘গ্রীন সিটি’তে বুখিনস্কি ইভগেনি নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।আজ সোমবার বিকেলে রূপপুর গ্রীন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।গ্রীন সিটিতে দায়িত্বরত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানালেন, সোমবার দীর্ঘক্...