দক্ষিণী সিনেমার অভিনেত্রী এবং ‘বাহুবলী’-র আইকনিক ‘শিবগামী দেবী’ চরিত্রের রূপকার রাম্যা কৃষ্ণন। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল বিষয় ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্ফোরক ও রূঢ় বাস্তবতা তুলে ধরলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে রাম্যা সাফ জানিয়ে দিয়েছেন, সিনেমা জগতে যৌন শোষণ বা কাস্টিং কাউচ আগেও ছিল, এখনো আছে এবং এটি কোনো নির্দিষ্ট লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, নারী-পুরুষ নির্বিশেষে সবার সঙ্গেই এটি ঘটে।‘র টকস উইথ ভিকে’ অনুষ্ঠানে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাম্যা বলেছেন, “যুক্তরাষ্ট্র...