ব্যালন ডি’অরের পরবর্তী পুরস্কারটি লামিন ইয়ামালের হাতে উঠুক এমন প্রত্যাশা জানিয়েছেন বার্সেলোনার সহসভাপতি রাফা ইউস্তে। তরুণ এই ফরোয়ার্ডই পুরস্কারটির সবচেয়ে যোগ্য দাবিদার বলে মনে করেন তিনি।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, লেভান্তে ও বার্সেলোনার ম্যাচের আগে দুই ক্লাবের পরিচালনা পর্ষদের মধ্যকার মধ্যাহ্নভোজে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার পাশে বসেছিলেন ইউস্তে। সেখানেই ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের পক্ষে নিজের অবস্থান জানান তিনি, ‘আমি ইয়ামালকে খুব ভালো ছন্দে দেখছি। আমার মনে হয় সে ব্যালন ডি’...