মারি অ্যান্টোনেট। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সর্বশেষ রানী। তার কাছে রাজকীয় জীবনের তেমন কোনো অর্থ ছিল না। পছন্দ করতেন প্রকৃতির মধ্যে জীবনযাপন করতে। ভার্সাই প্রাসাদের পাশে ছিল তার নিজের ছোট্ট গ্রাম। নাম ‘দ্য কুইন্স হ্যামলেট’। সেখানে তিনি পশু দেখতেন, বাগান করতেন এবং রাজকীয় দায়িত্ব ভুলে যেতেন। বর্তমানে গ্রামটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।