দক্ষিণী ইন্ডাস্ট্রির মেগাস্টার যশ এবার রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন একেবারেই ভিন্ন এক রুপে। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ বেশ কিছু ঘনিষ্ঠ ও খোলামেলা দৃশ্যে দেখা যাবে এই তারকাকে। তবে পর্দায় নিজের এই রূপ দেখে স্ত্রী রাধিকা পণ্ডিত যে খুব একটা খুশি হবেন না, তা নিয়ে কোনো দ্বিধা নেই যশের! সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর সম্ভাব্য প্রতিক্রিয়া এবং তাদের সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই কন্নড় সুপারস্টার।জনপ্রিয় টকশো ‘আপ কি আদালত’-এ সঞ্চালক রজত শর্মার মুখো...