উত্তরাধিকারসূত্রে পাঁচ বছর বয়সে শিখ মহারাজার উপাধি পেয়েছিলেন দুলীপ সিং (১৮৩৮-১৮৯৩)। কিন্তু ১৮৪৯ সালে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখলের পর তাকে ব্রিটেনে নির্বাসন দেওয়া হয়।এরপর মহারাজা অনেকবার ভারতে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে কখনোই আর ফেরার অনুমতি দেওয়া হয়নি।শেষে ২৫ বছর বয়সে তিনি সাফোকে এলভেডেন হল কিনে নেন এবং তার প্রথম স্ত্রী জার্মান ও আবিসিনীয় বংশোদ্ভূত বাম্বা মুলারের সঙ্গে সেখানে বসবাস করতে শুরু করেন।দুুলীপ সিং ছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের কনিষ্ঠ পুত্র, যিনি ১৭৯৯ সালে পাঞ্জাবে শিখ সাম...