রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রুর সই করা আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীর সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে বিদায়ের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পরই তার বদলির এ আদেশ আসে।গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশ...