এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে এবার সাফল্যের দিক থেকে এগিয়ে রয়েছে বগুড়া। এ জেলায় পাসের হার যেমন সবচেয়ে বেশি, তেমনি জিপিএ ৫ পাওয়ার সংখ্যাতেও অন্য জেলাগুলোর চেয়ে অনেক এগিয়ে বগুড়া।রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।এবার বগুড়ায় ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছে। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন। রাজশাহী বোর্ডের আট জেলার মধ্যে একমাত্র বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের বেশি।পাসের হারে বগুড়ার পরেই রয়েছে জয়পুরহাট...