এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫- দুই সূচকেই শীর্ষে রয়েছে রাজশাহী জেলা। বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশই এ জেলার। পাসের হারও অন্য সাত জেলার চেয়ে বেশি। তবে জেলার এই সাফল্যের বিপরীতে পুরো বোর্ডের ফলাফলে রয়েছে হতাশার চিত্র। এ বছর বোর্ডে পাসের হার নেমেছে ৪৫ দশমিক ০৬ শতাংশে। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি পাস করতে পারেনি।শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা...