সকালের ঘণ্টা বাজতেই একে একে শ্রেণিকক্ষে ঢুকছে শিশুরা। ক্লাস শুরু হওয়ার আগে রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই-খাতা গুছিয়ে বেঞ্চে বসে। কিন্তু পাঠে মনোযোগ দেওয়ার আগেই তাদের চোখ চলে যায় মাথার ওপরে জীর্ণ টিনের ছাদ আর দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা ফাটলের দিকে। ৯০ বছরের পুরনো এই বিদ্যালয়ে এখন নীরব আতঙ্ক।স্থানীয়রা বলছেন, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রায় এক শতাব্দীর ইতিহাস বহন...