নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মির্জা রফিকুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতেই ‘রবির আলো’ শিরোনামে একটি ভাঁজপত্র উন্মোচন করা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা ১০ জন কবির কবিতা দিয়ে এ ভাঁজপত্রটি প্রকাশ করা হয়েছে। তারা হলেন, শাহ্ মোহাম্মদ আবু হারেছ...