সংসার ভাঙার কষ্ট আর চারদিকের ট্রোলিং সহ্য করতে না পেরে গত মে মাসে অভিনয় জগতকে ‘আলবিদা’ বলেছিলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি মোহন। ঘোষণা দিয়েছিলেন, স্ত্রী আরতির সাথে ডিভোর্স চূড়ান্ত না হওয়া পর্যন্ত আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না।তবে ভক্তদের সুখবর দিয়ে মাত্র দুই মাসের মাথায় নিজের সেই জেদ ও সিদ্ধান্ত বদলে ফেললেন এই তারকা। সাফ জানিয়ে দিলেন, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, ভক্তদের সাথে আর বিশ্বাসঘাতকতা করবেন না তিনি।সম্প্রতি ভারতের চেন্নাইয়ে আয়োজিত ‘জেএফডব্লিউ অ্যাচিভার অ্যাওয়ার্ডস’-এর মঞ্চ...