রবার্ট হুক। বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী। তিনি শুধু গবেষণাই করেননি। নিয়মিত ডায়েরিও লিখেছেন। ১৬৭২-৮৩ সালে নিজের ডায়েরিতে লিখেছেন বৈজ্ঞানিক পরীক্ষা, নতুন আবিষ্কারের ভাবনা, দৈনন্দিন জীবন, এমনকি লন্ডনের কফিহাউজে কাটানো সময়ও। তার এ অমূল্য সম্পদ স্বীকৃতি পেয়েছে ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে।