উক্তিটি যুক্তরাষ্ট্রের লেখক রবার্ট এইচ শুলারের। তার এই ভাবনা দৃষ্টিভঙ্গির এক মৌলিক পরিবর্তনের কথা বলে। জীবনে বাধা আসা মানে চলার পথের শেষ নয়। কখনো তা নতুন দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। ব্যর্থতা সাহায্য করতে পারে দুর্বলতা চিনতে, সৃজনশীল হতে, শেখার মানসিকতা বাড়াতে এবং নতুন সম্ভাবনার দরজা খুলতে।