রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির।তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।এর আগে গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।