ম্যানচেস্টার সিটির স্প্যানিশ
মিডফিল্ডার রোদ্রিকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার মিশনে বড় পদক্ষেপ নিয়েছে বার্সেলোনা।
ইতালীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো আজ বুধবার জানিয়েছেন, সিটির মিডফিল্ডার
রোদ্রির জন্য বোনাসসহ প্রায় ৬০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব জমা দিয়েছে কাতালান ক্লাবটি।
জানা গেছে, বার্সেলোনা
৬০ মিলিয়ন ইউরোর মৌখিক প্রস্তাব দিলেও প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটি রদ্রিকে
ছাড়তে অন্তত ৮০ মিলিয়ন ইউরো দাবি করেছে। দুই ক্লাবের মধ্যকার এই দরকষাকষির ব্যবধান
ঘোচাতে ৬০ থেকে ৮০ মিলিয়নের মধ্যবর্...