পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পৌর এলাকা। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকাল ৪টা পর্যন্ত চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় দুই পক্ষের মধ্যে উত...