ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামে ঢুকলেই চোখে পড়ে রঙিন মাছের মেলা। কোনোটি লাল, কোনোটি নীল, আবার কোনোটি সোনালি। সেই মাছের রঙেই যেন বদলে গেছে মুসাদ্দিক মণ্ডল রাহাতের জীবন। মাত্র ১ হাজার ৬০০ টাকা দিয়ে দুটি চাড়িতে শুরু করেছিলেন রঙিন মাছের চাষ। সেই মাছ বিক্রি করে মাসে আয় করছেন পাঁচ-সাত লাখ টাকা।
২০১৮ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ইউটিউবে রঙিন মাছের চাষ দেখে আগ্রহী হন তিনি। শুরুটা হয়েছিল একেবারেই ছোট পরিসরে। করোনাকালে বাড়ির ছাদে দুটি চাড়িতে ৮০০ টাকা করে ১ হাজার ৬০০ টাকার মাছ কিনে চাষ শুরু করেন ...