‘রগ কেটে ইতিহাস তৈরি’ করতে ইসলামী ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন। ফেসবুক দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সংসদে বিএনপির সাথে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সাথে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি।’ ‘হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে,গোড়ালি কাটতে পারে,মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিল ই করে গেলেন। ৯০ এর দশকে শি...