‘কী রে জন্তু-জানোয়ারেরা, তোরা মানুষ হবি না?’গণপতি স্যারের নিয়মিত ডায়লগ ছিল এটা। রংপুর জিলা স্কুলে আমাদের প্রথম অভিভাবক ছিলেন গণপতি স্যার, আমাদের প্রথম ক্লাস টিচার। খুব সাধারণ একজন মানুষ। নিরীহ, মাটির মানুষ। ক্লাস থ্রিতে স্যারের মুখে শোনা সেই কথাটা এত বছর পরও কানে বাজে।শেষবার স্যারের সঙ্গে দেখা হয়েছিল রংপুর মেডিকেলে। দেখা হতেই আদাব দিয়েছিলাম। স্যার হয়তো আমাকে চিনতে পারেননি, কিংবা চিনেছিলেন। আদাবের জবাব দিয়ে সেই চিরচেনা ভঙ্গিতে জানতে চাইলেন, ‘কেমন আছো, কোথায় আছো এখন?’সেদিন খুব বেশি কথা হয়নি। শেষে...