নারী ক্রিকেটারদের
যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগ গ্রহণে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী
ব্যারিস্টার রাশনা ইমামকে। কমিটিতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি।
কমিটির সদস্যরা
সবাই নারী। তারা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন
মাহমুদ হোসেন। নাম চূড়ান্ত হওয়া স্বাপেক্ষে একজন সাবেক নারী ক্রিকেটারকেও কমিটিতে রাখা
হবে।
বিসিবির সর্বশেষ
নির্বাচনের আগে তামিম ইকব...