নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড শটগানের গুলি, ৪টি বুলেটপ্রুফ জ্যাকেট, ১৩৬টি ককটেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।পুলিশ সুপার জানান, গত ২ আগস্ট চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদ মিয়া গ্রুপ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকারের লোকজনের ম...