ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সাসনে এ ঘটনা ঘটে। নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকানী ছিলেন। তিনি মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ধারণা জমিজমার বিরোধে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট...