রংপুরে একই
পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের পরদিনই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে এক
যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়ার হারাগাছ
পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন সড়ক থেকে আবু সিদ্দিক (৩৫) নামের ওই যুবকের
গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু
সিদ্দিক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকের বাজার এলাকার রাজা মিয়ার
ছেলে।
নিহতের স্বজনদের
বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে...